কালবৈশাখী ঝড়ের মতো আচমকা
হৃদয় আকাশে ঝড় উঠেছিলো
আর সে ঝড়ে যেদিন হৃদয় ভেঙে ছিলো
বুকের মধ্যে চিনচিন ব্যাথা হচ্ছিলো
সেদিন ভেবেছিলাম ভাঙা হৃদয়
একদিন ঠিক জোড়া লাগবে
কিন্তু ভাঙা হৃদয় জোড়াতো লাগলোনা।
বরং সেখানে এক ক্ষত সৃষ্টি হলো
তবুও অনুভবে সব পেতাম খুঁজে
জানো, আমার হৃদয়ে যে ক্ষত হয়েছিলো
সে ক্ষত আরো দগদগে হয়েছিলো
অসহনীয় যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলাম
আর এরই মাঝে হৃদয়ে অনল ধরলো
দাউদাউ করে অনলে পুড়ছিলো হৃদয়।
আগে যদিও ক্ষত ছিলো যা হয়তো
কোনো এক সময় শুকিয়ে যেতো
কিন্তু এখন যে পুড়ে ছাই ভস্ম হলো
কিছুই আর অবশিষ্ট রইলো না
হৃদয় পোড়ার গন্ধ কি কেউ পায়?
পোড়া হৃদয়ে কি ভালোবাসা যায়?






