ফাগুনের রঙে সেজেছে প্রকৃতি
বনেতে লেগেছে আগুন,
ফুটেছে ফুল বাগান জুড়ে
শুনি অলিদের গুনগুন।
আম্রকাননে মুকুলের সুরভিতে
মনপ্রাণ হয় ব্যাকুল,
বৃষ্টির জলে ভেজার জন্যে
তরুলতা হয় আকুল।
বসন্ত বরণে ব্যাস্ত সকলে
সাজে নানা ঢঙে,
ছোটো বড় সকলে মিলে
সাজে হলুদ রঙে।
পলাশ শিমুলের রঙিন সাজে
লালে লাল সারাদেশ,
রঙিন সাজে নিজেকে সাজাই
কাটেনা মধুর রেশ।
বৃক্ষরাজির পাতাগুলো ঝরে যায়
তাদের আপন মনে,
সবুজ রঙে সাজার জন্যে
অপেক্ষা করে প্রতিক্ষণে।
যেদিকে তাকাই সেদিকে দেখি
ফুলেদের রঙিন সাজ,
কোকিলের কলতানে মুখর হয়
বসন্ত ঋতু রাজ।






