রাস্তার জ্যামে আটকে আছে
ছোট বড় সব গাড়ি,
সময়মতো না পৌঁছলে
চাকুরিটা যাবে ছাড়ি।
ধনী গরিব সবাই আছে
জ্যামের মাঝে আটকে,
তাড়াহুড়ো করতে গেলেই
জীবনটা যাবে ছিটকে।
এম্বুলেন্সটা চলেছে ছুটে
অসুস্থ রোগী নিয়ে,
জ্যামের মাঝে যায় বুঝি প্রাণ
কেউ এলো না এগিয়ে।
প্রখর রোদে রিক্সাচালক
পায় না কোনো ঠাঁই,
সবুজ বাতি না জ্বললে
যাওয়ার উপায় নাই।
স্কুলেতে যাচ্ছে শিশু
অটোরিক্সায় চড়ে।
জ্যামের মাঝে আটকে
তার প্রাণটা শুধু ডরে।
ক্লাসটা বুঝি মিস হবে
আছে কয়েক মিনিট বাকি,
ঢুকতে গেলেই স্যার বলবেন
কেন দিচ্ছো ফাঁকি?






