সেদিন তোমায় দিলেম আমি
শিশির ভেজা স্নিগ্ধ ভোর,
ঘুমিয়ে তুমি রইলে বন্ধু
খুললে না তোমার দোর।
সকাল বেলায় পূব আকাশের
দিলেম রবির কিরণ,
বাতায়নটা খুললে না গো
কি করে উষ্ণ হবে তনুমন?
বৃষ্টি হয়ে ঝরেছি যখন
তোমার ফুল বাগানে,
ফুলের সাথে ভিজলে না গো
ভাবলে শুধু আনমনে।
বিকেল বেলায় যখন আমি
বহাইলাম মিষ্টি সমীরণ,
চুপটি করে থাকলে ঘরে
তনুমনে লাগলো না শিহরণ ।
পূর্ণিমার ঐ মিষ্টি রাতে
দিলেম জোছনা ঢেলে,
ঘরের বাহিরে এলে না গো
থাকলে প্রদীপ জ্বেলে।






