কাজেতে বসে না মন
করি কি এখন,
তোমাহীনা কাটেনা প্রহর
অপেক্ষায় থাকি প্রতিক্ষণ।
আমার জন্যে আর কখনো
না বাজালে বাঁশি,
তোমার সকল চাওয়া পাওয়ার
রবো হাসি খুশি।
তোমার মনের গহীন কোণে
নাইবা দিলে ঠাঁই,
আমার হৃদয়ে থাকবে সদা
যতো দূরেই যাই,
আমায় তুমি আর কখনো
নাই বা দিলে ফুল,
সযতনে রাখতে তোমায়
হবেনা কভু ভুল।
নাইবা ভালোবাসলে আমায়
সারাজীবন ধরে,
পাশে থেকো সখা তুমি
যেওনা কভু সরে।






