বছরের শুরুতে সকলে
গাই সাম্যের গান,
পাপ পঙ্কিলতা সরিয়ে
করি মন্দের অবসান।
নববর্ষের প্রথম দিনে
প্রভুর কাছে নিবেদন,
সকল কাজে যেন
তাঁকে করি স্মরণ।
পুরাতন যত আবর্জনা
যত ধুলো বালি,
সবকিছু জলাঞ্জলি দিয়ে
আলোর পথে চলি।
যত ব্যাথা বেদনা
কষ্টের হোক অবসান,
সুখের লাগি নেচে
উঠুক সবার প্রাণ।
হিংসা বিদ্বেষ অহমিকা
সকলি যাই ভুলি,
আনন্দে ভরে থাক
অনাগত দিনগুলি।
অন্যায় অত্যাচার যেন
কখনো না করি,
আলোয় আলোয় যেন
সকলের প্রাণ ভরি।
কারো কথনে যেন
না পায় কেউ কষ্ট,
পাপের বোঝা বাড়িয়ে
জীবন না করি নষ্ট।
পরকে আপন করি
অহমিকা দেই বিসর্জন,
অন্যের সুখে দুখে
নিজেকে করি সমর্পণ।
মানুষে মানুষে ভেদাভেদ
না করি কভু,
সব গ্লানি মুছিয়ে
ক্ষমা করো প্রভু।
শুভ হোক নববর্ষ
আগামীর পথচলা,
আনন্দে আনন্দে কাটুক
আমাদের সারাবেলা।





