আজিজুন নাহার আঁখি

বহুদিন ধরে আমি কারাগারে বন্দী
কোন অপরাধে আমার এই কারাবাস
সেটা আমার জানা নাই
শুধু এক বুক জ্বালা নিয়ে বন্দী হয়ে আছি।

কাঁদতে কাঁদতে চোখের নোনাজল শুকিয়ে গেছে
বুকফাটা আর্তনাদ আর কেউ শুনতে পায়না
হৃদয় অনলে পুড়ে ছাই ভস্ম হয়ে গেছে
আর এই দহন জ্বালায় আমি অবিরাম জ্বলছি
কেউ নেই যে এক ফোঁটা প্রশান্তির জল ঢেলে দিবে।

জানো, এই কারাগারে শুধু আমিই বন্দী হয়ে আছি
আমার মুক্তির জন্য এখন কোনো উকিল নাই
জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট সবখানেই
মুক্তির আপিল খারিজ হয়ে গেছে।

শুধু সীমাহীন কষ্ট ভোগ করছি
এও জানি এখান থেকে মুক্তির
কোনো উপায় আমার জানা নেই
তবুও কেন বারে বারে মনে হয়
কেউ যদি আমায় মুক্ত করে নিত।

কেউ যদি আমার পাশে থাকতো
কেউ যদি আমার কষ্ট ঘুচাতো
কিন্তু সেটা কি আর সম্ভব?
এই কারাগারের অন্ধ কুঠরীতে
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
যদি হৃদ স্পন্দনটা একেবারেই থেমে যায়
তখন কি আমার মুক্তি হবে?

Leave a Comment