আজিজুন নাহার আঁখি

আমি সাহসী
আমি বীর
অন্যায়ের কাছে নত করিনা শীর।

আমি নির্ভীক
আমি অকুতোভয়
সদা ভয়কে করি জয়।

আমি শাসক
আমি রক্ষক
হইনা কভু ভক্ষক।

আমি চঞ্চল
আমি দুরন্ত
হইনা কভু ক্লান্ত।

আমি প্রলয়
আমি গর্জন
সদা ভয়কে করি বিসর্জন।

আমি লড়াকু
আমি সবল
শত্রুকে কভু ভাবিনা দুর্বল।

আমি সমুদ্র
আমি অতল
হারাই না কভু বল।

আমি অনল
আমি উত্তাপ
দুর্জনকে কভু করি না মাফ।

আমি তেজী
আমি জেদি
মিথ্যাকে ধ্বংস করি নিরবধি।

আমি অটল
আমি অবিচল
ভেঙে দেই অন্যায়কারীর ছল।

আমি পাথর
আমি শক্ত
হইনা কভু জুলুমকারীর ভক্ত।

আমি মিশুক
আমি সজ্জন
সদা পরকে করি আপন।

আমি অনড়
আমি সরল
কোনো কাজে করিনা গরল।

আমি সৎ
আমি ভালো
ঘুচাই সব আঁধার কালো।

Leave a Comment