শরৎ এলে নীল আকাশে
ভাসে মেঘের ভেলা,
নদীর ধারে কাঁশবনেতে
বসে কাঁশের মেলা।
এই সময়ে যায় হারিয়ে
আমার তনু মন,
হাতছানিতে ডাকে যেন
শুভ্র কাঁশের বন।
দিনে রাতে যখন তখন
অঝোর বারি ঝরে,
ভোর বেলাতে শুভ্র শিউলি
দেখে মনটা ভরে।
মায়ের হাতের তালের পিঠে
খেতে ভীষণ মজা,
দুপুর বেলা খিচুড়ি আর
ইলিশ মাছ ভাজা।
নদীর জলে মাছের পোনা
ভাসে রাশি রাশি,
ভালো লাগে বিলের মাঝে
ফোঁটা শাপলার হাসি।






