শরৎ কালে শিউলি তলে
শুভ্র শিউলিরা হাসে,
ভোর বেলায় শিশির বিন্দু
জড়িয়ে থাকে যে ঘাসে।
আকাশ জুড়েই মেঘে মেঘে
করে শুধু মাখামাখি,
শিউলি ফুলের মালা গেঁথে
যতন করে যে রাখি।
নদীর জলে ভেসে বেড়ায়
নৌকা সারি সারি,
ভাটিয়ালি গান যে তখন
মনটা যে নেয় কাড়ি।
নানা রঙের শাপলা ফোটে
কালো দিঘির জলে,
রাতের বেলা জোছনা ধারা
পড়ে শুধু ঢলে ঢলে।






