তোমায় প্রতিদিন দেখতে পাইনা ঠিকই
কিন্তু অন্তর দৃষ্টিতে দেখি সারাক্ষণ,
তোমার কাছে প্রেম চাইনা
শুধু হৃদয় উজাড় করে ভালোবেসো।
দামী কোনো উপহার আমায় আকৃষ্ট করে না
তোমার অসামান্য ভালোবাসায় আমি মোহবিষ্ট হতে চাই ,
সুবিশাল কোনো অট্টালিকা দরকার নাই
বুকের জমিনে আশ্রয়টুকু দিও।
মুখরোচক হাজারো খাবারের ডালি সাজাতে হবে না
খাওয়ার সময়একটু খাবার আমার প্লেটে তুলে দিও
ঠিক এভাবে সযতনে রেখো আমায়।
তোমার আলিঙ্গনের উষ্ণতা চাইনা
শুধু হাতে হাত রেখে পথ চলো,
ব্যস্ত রাস্তায় হাতটি ধরে সাবধানে রাস্তা পার করো
এমন নির্ভরতার প্রতীক হয়ে থেকো আজীবন।
কোনো বিলাসিতা আমার চাইনা
শুধু অনুভবে রেখো জড়িয়ে,
আমার অসুস্থতায় কোনো দামী হাসপাতালে নিতে হবে না
শুধু গায়ে হাত দিয়ে বলো তোমার কিচ্ছু হবেনা
এইতো আমি তোমার কাছেই আছি।
ভালো রাখার প্রয়াসে তোমার এই সান্নিধ্যই
আমায় সুস্থ করে তুলবে,
এভাবেই ভালোবেসো আমায়।
আমায় কেউ কষ্ট দিলে
তুমিও সমব্যথী হবে,
আমার অপমানে তোমার রাগ হবে
তুমি ঠিক এমনই থেকো।
মাঝে মাঝে তীব্র অভিমানে
নিজেকে কষ্ট দিবে , আমাকেও কষ্ট দিবে
কিন্তু আমি চাই তুমি কষ্ট পাবে না।
আমার সাথে রাগ করবে ঝগড়া করবে
আবার পরক্ষণেই সব ভুলে গিয়ে
আগের মতোই আপন ভাববে।
আমার প্রেমহীন জীবনে
কোনো প্রেমময় ভালোবাসা চাইনা,
শুধু নিখাদ প্রেমহীন ভালোবাসা চাই।
প্রেম তো আজ আছে কাল নেই
কিন্তু ভালোবাসা চিরঞ্জীব ,
আর আমি এই অমরত্বের স্বাদ পেতে চাই
শুধু তোমার ভালোবাসায়।
আবারও বলছি আমি প্রেমের কাঙাল নই
আমি শুধু ভালোবাসার কাঙাল ,
তাই প্রেম চাই না এই ভূবনে
ভালোবেসে থেকো মোর জীবনে-মরণে।






