মায়ের আঁচলের নিচে নিরাপদ আবাস
তাইতো পৃথিবীতে এত ফুলের সুবাস।
মায়ের কাছে করেছি সীমাহীন ভুল
যদি আমায় ক্ষমা কর সেটাই হবে জীবনের মূল।
জন্ম থেকে জ্বালাচ্ছি তবু করনি আমায় দূর
আজ বুজেছি আমি দিয়েছি তোমায় বেদনা বিধূর।
মা জাতি সন্তানের জন্য সারাজীবন করেছে কষ্ট
তাদের স্থান বৃদ্ধাশ্রমে সমাজ হয়েছে নষ্ট।
আজ থেকে শপথ নিলাম পাঠাবনা বৃদ্ধাশ্রমে আর
একসাথে থাকব মোরা এটাই সবার অঙ্গীকার।






