মাহে রমজানের মাঝেই
বৈশাখ যে দিল ডাক,
পাপ থেকে বিরত থাকতে
নিজেকে রাখব পাক।
বছরের যতো ধুলোবালি
সব দেই ঝেরে ফেলে,
ঘরে ঘরে শান্তির প্রদীপে
সবে আলো দেই জ্বেলে।
হিংসে বিদ্বেষ দূর করতে
সবে হই আগুয়ান,
পরনিন্দা বিসর্জন করে
মোরা হই মহীয়ান।
আল্লাহর নাম জপি সবে
মনপ্রাণ ঢেলে দিয়ে,
ক্ষমা চাই প্রভুর নিকট
শূন্যে হাতটি বাড়িয়ে।
বছরের প্রথম লগনে
এসো সবে মিলে থাকি,
ব্যথা বেদনা যতো থাকুক
ভালোবাসা দিয়ে ঢাকি।






