আজিজুন নাহার আঁখি

যে আছে হৃদয় মাঝে
হৃদয়েই রাখি,
যদি দুঃখ দেয় কভু
ভালোবেসে ঢাকি।

অন্তরে বিশ্বাস রাখি
সন্দেহ না করি,
অবিচল রাখি মন
কভু নাহি ডরি।

বিশ্বাসে সবই মিলে
অবিশ্বাসে নাই,
সন্দেহের তীর ছুড়ে
দাগ না লাগাই।

সন্দেহ যে মহা রোগ
এটা জানি সবে,
এ রোগে ভুগলে পরে
কষ্ট পাবে তবে।

ভালো হোক মন্দ হোক
আস্থা রাখি মনে,
সন্দেহকে দূরে রেখে
থাকি তার সনে।

কাছের মানুষ দূরে গেলে
যদিও প্রানটা ডরে,
বিশ্বাসে অটল থেকে
চলি হাত ধরে।

শুদ্ধতায় পূর্ণ হোক
সকলের প্রাণ,
সন্দেহের পথ ছেড়ে
হই আগুয়ান।

Leave a Comment