সত্য যাহা আছে তাহা নিয়ে
চলো সবে দিনে রাতে,
মুখোশে ঢেকে রাখলে পরে
শাস্তি পাবে আখিরাতে।
মুখোশের আড়ালে ঢেকো না
তোমার চালচলন,
আল্লাহ পাক সবই দেখে
এই কথা রেখো স্মরণ।
কেন মানুষের মাঝে তুমি
মিথ্যা বলো অবিরত,
মিথ্যায় ধ্বংস হবে যে সব
সমাজে হবেই ক্ষত।
নিজের মধ্যে যেটুকু আছে
সেটুকু নিয়েই থাকো,
তার চেয়ে বেশি বলে তুমি
নাইবা আঁধারে ঢাকো।
দুই দিনের দুনিয়া ছেড়ে
একদিন যেতে হবে,
সে কথা স্মরণ রাখিও
যতদিন রবে ভবে।
কর্মে যদি হও সেরা ভবে
সম্মান পাবে সদাই,
তোমার কথা রাখবে মনে
ভালোবাসবে সবাই।
মানুষ হলো সৃষ্টির সেরা
এ কথা রেখো স্মরণ,
ভালো কাজে বাঁচিয়ে রাখিও
নিজেদের আজীবন।






