আজিজুন নাহার আঁখি

বিশ্বাসে মিলায় তর্কে যে হারায়
সে কাথাটি জানে সবে,
সন্দেহ না করে আস্থা রেখো ধরে
সম্পর্কটা বেঁচে রবে।

ভালোবাসো যারে মন কাড়ে তারে
সম্মানে তারেই রেখো,
যদি করে ভুল বিঁধিও না শূল
বিশ্বাসে অটুট থেকো।

যদি আসে ঝড় হইও না পর
বিপদে পাশেই থেকো,
ভালোবাসা দিয়ে আদরে ভরিয়ে
সযতনে দুঃখ ঢেকো।

অবিশ্বাস করে যেওনা গো সরে
সন্দেহকে দাও ঠেলে,
মনে রাখো বল মুছে ফেলো জল
রবে গো হেসে খেলে।

যে আছে গো মনে স্বপ্নে জাগরণে
ভুল বুঝো না গো কভু,
অনুমান করে দুঃখ দিলে তারে
ক্ষমা করবে না প্রভু।

সন্দেহকে ছেড়ে অবিশ্বাস ঝেড়ে
বিশ্বাসেই অবিচল,
সুখের সাগরে ভাসবে দোহারে
ঝরবে না আঁখি জল।

Leave a Comment