আজিজুন নাহার আঁখি

বাবা তুমি কোথায়?

বাবা তুমি কোথায় গেলে
আমায় একা ফেলে,
কি করে থাকব ভালো
তোমার দেখা না পেলে।

কতো দিন হয়ে গেলো
শুনি না তোমার কথা,
তোমায় হারিয়ে বাবা
করছে বুকে ব্যথা।

তোমার মতো করে
কেউ তো বুঝেনা,
সকাল,বিকাল,সাঁঝে
কেউ তো খুঁজে না।

বাবা বলে ডাকি কতো
কাঁদি দিবানিশি,
তবুও কেনো বলো না
এই তো আমি আসি।

তুমি যখন কাছে ছিলে
বুঝিনি তো আমি,
বাবা তোমায় হারিয়ে
হলাম শূন্য মরুভূমি।

তোমার মতো আমাকে
কেউ করে না মায়া,
কোথায় গেলে পাব
তোমার স্নেহের ছায়া?

যাওয়ার সময় বললে
শুধু “আমি গেলাম রে”
দিবানিশি কানে আমার
শুধু একথাটি বাজেরে।

হাজার লোকের ভীড়ে
দেখি না তোমার মুখ ,
তোমায় ছাড়া এই ভুবনে
মিলবে কি আর সুখ?

সব ফেলে একা আছো
মাটির ঘরে শুয়ে,
ভালো থাকো প্রার্থনা করি
আল্লাহর কাছে মাথা নুয়ে।

Leave a Comment