একটি বার বলো কাছে আসো
দেখবে আমি সব বাঁধন ছিঁড়ে চলে এসেছি,
একটি বার বলো আমাকে দেখতে ইচ্ছে করছে
আমি ব্যস্ত রাস্তার অলি গলি পেরিয়ে তোমার দ্বারে পৌঁছবো।
একটি বার বলো চলো না যায় হারিয়ে
তোমার হাতটি ধরে অজানায় পা বাড়াবো।
একটি বার বলো আমার জন্য ব্যকুল
দেখবে সব শৃঙ্খল ভেঙে আমি তোমার সান্নিধ্যে,
একটি বার বলো ভালোবাসি ভালোবাসি
তোমাতে বিলীন হবো সাক্ষী রইলো রবি শশী।
শুধু একটি বার বলো আমাকেই চাই
জীবনের সব অধ্যায় ঘুচিয়ে আমি ছুটে আসব
একটি বার বলো আমাকে ছাড়া ভালো লাগছে না
আমি দুর্গম পথ পাড়ি দিব অনায়াসেই।
একটি বার বলো ঘুম আসছে না
বিনিদ্র রজনীতে তোমার সাথেই জেগে রবো।
একটি বার বলো চাঁদের আলো জানালায় উঁকি দিচ্ছে
তোমার উঠোনে জোছনার প্লাবনে ভিজবো তোমায় জড়িয়ে।
একটি বার বলো আজ না আকাশের মন খারাপ
আমি বুঝে নিব তোমার মন খারাপে আমাকে কাছে চাও।
একটি বার বলো এই মেঘলা দিনে ঘরে ভালো লাগছে না
বুঝে নিব তুমি আমার হাতটি ধরে বৃষ্টিস্নান করতে চাও।
একটি বার বলো অন্ধকার রাতে খুব ভয় লাগছে
আমি ঘোর অমানিশায় তোমাকে শক্ত করে জড়িয়ে থাকব।
শুধু একটি বার বলো তুমি শুধু আমার শুধুই আমার
সব বাঁধা পেরিয়ে আমি শুধু তোমার শুধু তোমারই রবো।






