ইচ্ছে হলে ঘুরতে পারি প্রজাতির মতো
মাখতে পারি হাজার ফুলের রেণু,
ফুলের ঘ্রাণে হতে পারি মোহিত
যদিও সে ঘ্রাণ আমায় ব্যকুল করে না কভু
আমি যে তার গায়ের গন্ধে ব্যকুল হয়ে আছি।
খুব ইচ্ছে করে তার গায়ের গন্ধ আমার গায়ে মাখি,
তার নয়নে নয়ন রেখে হারাই কথামালা।
ইচ্ছে হলে পেতে পারি সোনাঝরা রবির কিরণ,
রবির আলোয় উজ্জীবিত করতে পারি তনুমন,
রবির আলো নয় তার আলোক রশ্মি খুঁজে ফিরি ক্ষণে ক্ষণে,
তার বিহনে প্রাণটা শুধু কেঁদে মরে।
ইচ্ছে হলেই কুয়াশার চাদরে নিজেকে রাখি ঢেকে,
শিশির ভেজা নরম ঘাসে হাঁটতে পারি পথের পরে পথ,
শিশিরে ভিজে সিক্ত হতে পারি যখন তখন ,
কিন্তু আমি যে তার ভালোবাসায় সিক্ত হতে চাই।
ইচ্ছে হলেই চায়ের কাপের গরম ধোঁয়ায়
উষ্ণতা পেতে পারি প্রাতে কিম্বা রাতে
ঘোচাতে পারি ক্লান্তি হতাশা যতো,
কিন্তু আমি যে তার উষ্ণতা খুঁজে ফিরি প্রতিক্ষণে
তার উষ্ণতায় অবসাদ ঘুচাতে অধীর আগ্রহে অপেক্ষায় থাকি।
ইচ্ছে হলে ঘুরতে পারি নীল সাগরের তীরে
ঝিনুক থেকে খুঁজতে পারি মুক্তো শতশত,
সাগরের ঐ ঢেউয়ের দোলায় দুলতে পারি যখন তখন
কিন্তু আমি শুধু তার হৃদয়ের দোলায় দুলতে চাই ইচ্ছেমতো।
ইচ্ছে হলে ছুটতে পারি দূর পাহাড়ের পানে
পাহাড়ে হেলান দিয়ে প্রশান্তি পেতে পারি তনুমনে,
পাহাড়ের নিস্তবতায় নিমগ্ন হতে পারি সারাক্ষণ ,
ঝর্ণাধারার ছন্দে হতে পারি পুলকিত
কিন্তু আমি পাহাড়ে নয় তার বুকের পাঁজরে নিমগ্ন হতে চাই,
মিশে যেতে চাই তার হৃদয়ের প্রতি স্পন্দনে।
ইচ্ছে হলেই আকাশের ঐ রংধনুর সাত রঙে সাজতে পারি,
জোছনার প্লাবনে ভাসতে পারি সারারাতি,
কিন্তু মাখতে চাই শুধু তার ভালোবাসার আবির,
ভাসতে চাই তার প্রেমের জোয়ারে।






