আজিজুন নাহার আঁখি

শুধু তোমার জন্য

এক মুঠো সোনালী রোদ্দুর হবো
আমার সোনাঝরা রোদ্দুরের,
উষ্ণ আলিঙ্গণে তোমায় উষ্ণতা দিবো
সেই উষ্ণতায় তনুমন প্রফুল্ল করবো।

এক পশলা বৃষ্টি হবো
আমার বৃষ্টির জল ধারায়
তোমার যতো ব্যাথা বেদনা
সব ধুয়ে দিয়ে প্রশান্তি দিবো।

তারাভরা আকাশে এক ফালি চাঁদ হবো
আমার জোছনার প্লাবনে
তোমায় ভাসিয়ে নিবো
জোৎস্নালোকে তোমার বিষাদ ঘোচাবো।

ক্লান্ত দুপুরে মিষ্টি হাওয়া হবো
আমার শীতল হাওয়ায় ছোঁয়ায়
তোমার তনু মনে শিহরিত করে
সব ক্লান্তি দূর করবো।

নীল আকাশের রঙধনু হবো
আমার রঙধনুর রঙে তোমায়
সযতনে রাঙিয়ে দিয়ে যতো
হতাশা ছিলো সব দূর করবো।

শ্রাবণের আকাশে শুভ্র মেঘের ভেলা হবো
আমার মেঘের ভেলায় চড়িয়ে
তোমায় বিভিন্ন দেশে ঘুরিয়ে
অপরূপ সৌন্দর্য্যে তোমার নয়ন জুড়াবো।

সাগরের বুকে নীল ঢেউ হবো
সে ঢেউয়ের দোলায় তোমাকে
দোলাতে দোলাতে সৈকতে ফিরিয়ে
তোমার মনের তৃষ্ণা মেটাবো।

পাহাড়ের গায়ে ঝর্ণাধারা হবো
সে ঝর্ণার সুমধুর ছন্দে
তোমাকে আলোড়িত করে
সব যন্ত্রণা মেটাবো।

গভীর রাতে হাস্নাহেনার সুরভি হবো
প্রতি নিঃশ্বাসে আমার সুরভিতে
তোমাকে ব্যকুল করে
আনন্দে ভরিয়ে তুলবো।

অমানিশার একটু আঁধার হবো
কালো আঁধারে তোমায় জড়িয়ে
পাশাপাশি থাকবো দুজন
আর তোমার মনের ভয় ঘোচাবো।

হেমন্তের স্নিগ্ধ ভোরে শিশির হবো
আমার শীতল পরশে
তোমার চরণ যুগল ভিজিয়ে
তোমায় সিক্ত করে প্রশান্তি দিবো।

দিগন্ত জুড়ে সরষে ফুলের বিছানা হবো
আমার ফুলের আলতো ছোঁয়ায়
তোমার গায়ে ফুলের রেণুর মাখিয়ে
তোমার তনুমন উজ্জীবিত করবো।

বসন্তে সুকণ্ঠী পাখি হবো
আমার মিষ্টি মধুর কণ্ঠে
তোমায় গান শুনিয়ে
আনন্দে মন ভরাবো।

শীতের সকালে কুয়াশার চাদর হবো
সেই চাদরে আবৃত করে
রাখবো তোমায় অতি আদরে
কুয়াশার চাদরে সব দুঃখ ঢাকবো।

ফল বৃক্ষের গায়ে স্বর্ণলতা হবো
আর তোমার অঙ্গে জড়িয়ে
আষ্ঠেপৃষ্ঠে বাঁধবো তোমায়
এভাবেই অনাবিল সুখ দিবো।

Leave a Comment