ঐ দেখা যায় নদীর ধারে
শুভ্র কাশের মেলা,
নীল আকাশে ভাসছে কতো
সাদা মেঘের ভেলা।
কাশের বনে দোল লেগেছে
দেখবি তোরা আয়,
নদীর জলে রবির কিরণ
রূপের মাধুরী ছড়ায়।
কাশ ফুলের নরম পালক
ছোঁয়াই মোদের গায়,
নদীর জলে ভেসে বেড়াই
পালতোলা নায়।
শিউলি ফুল ডাকছে মোদের
উদাসী বনের বায়,
এই সময়ে ঘর থেকে
আয় না বাহিরে আয়।
ফুলে ফুলে ভরে গেছে
শিউলি গাছের তলা,
ঘর থেকে বের হতে
করিস না কেউ হেলা।
শরৎ প্রাতে ফুল কুড়োতে
আয় না সখি আয়,
শিউলি ফুলের রেণু মাখি
মোদের সবার গায়।
শিউলি ফুলের মালা গেঁথে
চল পরি সবে গলে,
সাঁতার কাটি সবে মিলে
নদীর ঘোলা জলে।
শিশির ভেজা নরম ঘাসে
ভেজাই তনুমন,
দুই নয়নে তৃষ্ণা মেটাই
দেখে রবির কিরণ।






