বইয়ের বাইরের মোড়কীকরণ দেখে
বুঝা যায় না ভেতরে কি লেখা আছে?
হয়তো প্রচ্ছদে ঢাকা মলাট দেখে
কিছুটা অনুমাণ করা যায় কিন্তু
ভেতরের লেখা সম্পর্কে ধারণা করা যায়না।
মলাটের ভিতরে সুখ-দুঃখের,উত্থান-পতনের,
প্রাপ্তি-অপ্রাপ্তির, ঘাত-প্রতিঘাতের
নানান অনুভূতি থরে থরে সাজানো থাকে।
যা না পড়লে কিছুই বুঝা যায়না।
মানুষের জীবনও এমনই মলাটে আবৃত বইয়ের মতো
যা না পড়লে জানা যায় না মানুষটা কেমন
বুঝা যায়না তার জীবনের প্রতিটি সোপান
বাইরের রূপ দেখে ভেতরটা বিচার করতে নেই।
বই দামী হোক আর কম দামীই হোক
কোনো না কোনো মলাটে ঢাকা থাকে
বই না খুলে না পড়লে তার মূল্য শূন্যের কোঠায়।
আর মানুষের জীবনও খোলা বই নয়
অদৃশ্য এক আবরণে আবৃত থাকে
মানুষ মানুষের পাশে না থাকলে
সুখে দু:খে, আপদে-বিপদে কাছে না আসলে
সেই মানুষের সম্পর্কে না জানলে
তার হৃদয়ের অনুভূতি না বুঝলে
মানুষের সম্পর্কও মূল্যহীন একেবারে শূন্য।






