শ্রাবণ ধারায় ভেজা চারিপাশ
বাতাস বিষাদে ছোঁয়া
বুকের ভেতর জমানো ব্যথায়
বাড়ে দহনের ধোঁয়া।
শব্দেরা বুঝি গিয়েছে অবসরে
বর্ণেরা নিয়েছে ছুটি
বলতে গেলে যায়না কিছু বলা
বাক্যে রয় গুটিসুটি।
মুখের কথা সব চোখেতে ফোটে
বুঝেনা কেউ সে ভাষা
শব্দহীন কথা নীরবে বোঝায়
কভু কাঁদা কভু হাসা।
শব্দের সাথে মোকাবিলা করতে
পারিনা এখন আর
রুখে দাঁড়ায় বর্ণমালা তখন
ভয় পাই হারাবার।






