নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে আমরা পথচলা শুরু করি আর সব সময় যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো তেমন ভাবা ঠিক নয়।পথের শেষে আমাদের জন্যে কি আছে তা কিন্তু না জেনেই আমরা পথে বের হই।হয়তো পথই আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে আর নয়তো পথের শেষে অনাকাঙ্ক্ষিত কিছু আছে যা আমাদের চলার পথ রোধ করবে। তবে যাই থাকুক না কেন সৃষ্টিকর্তা আমার সাথে আছে এটাই আসল কথা।তাই আল্লাহর উপর ভরসা করে ভালো কিছুর প্রত্যাশায় এগিয়ে যেতে হবে অনেক দূরে।






