আজিজুন নাহার আঁখি

আমি নয়ন জুড়াই তোমার দুই নয়নে
তবুও মেটে না দেখার সাধ,
আমি পুলকিত হই তোমার হাসিতে
সাথে হাসে আকাশের চাঁদ।
আমি মুগ্ধ হই তোমার কথনে
বুনি মায়ার স্বপ্নজাল,
আমি আকুল হই তোমার গন্ধে
জেগে থাকি নিশীথ কাল।
আমি বিমোহিত হই তোমার ছোঁয়ায়
মনেতে জাগে শিহরণ,
আমি হারিয়ে যাই তোমার ভালোবাসায়
করি নিজেকে সমর্পণ।
আমি উদ্বেলিত হই তোমার আচরণে
মনে মনে করি সংশয়,
আমি উৎকন্ঠিত হই তোমার আবেগে
সদা মনে জাগে ভয়।

Leave a Comment