বাংলা আমার মায়ের ভাষা
এই ভাষাতেই কথা বলে কামার,কুমার, জেলে , চাষা।
৫২ এর সেই আন্দোলনের কথা
মনে পড়লে এখনো লাগে ব্যাথা,
একুশ তারিখ চললো গুলি ঢাকার বুকে
বীরের বেশে ছাত্ররা সব পড়লো ঝুকে।
আন্দোলনে নামলো পথে সব জনতা
ভয় না পেয়ে রক্ত দিলো ছাত্রনেতা,
ভাষার জন্য জীবন দিলো বাঙ্গালী বীর
তাইতো বিশ্বে উন্নত হলো মোদের শির।
রফিক ,শফিক, সালাম, বরকত, জব্বার
তাদেরকে কুর্নিশ করি বারবার,
সালাম জানাই সকল শহীদের চরণে
শ্রদ্ধাভরে রাখবো তাদের জীবনে মরণে।
বিশ্বে পরিচিত হয়েছি বাংলা ভাষার জন্য
খ্যাতি যশ পেয়ে জীবন মোদের ধন্য,
তাই বাংলা হলো শ্রেষ্ট ভাষা
সার্থক জন্ম এটা আমার মায়ের ভাষা।






