আজি ঝরো ঝরো বাদল ধারা ঝরিছে ভূবনে
এ সময়ে তোমার কথা পরেছে আমার মনে,
সেদিন শাওন রাতে ভিজেছিলাম তোমার সনে
যেনো আনন্দধারা বহে ছিলো তখন বনে বনে।
ফুলের সাথে মোরা ভিজেছিলাম যখন
ভালোলাগায় সিক্ত হয়েছিলো মোদের তনুমন,
তোমার ছোঁয়ায় লেগেছিলো মনেতে শিহরণ
আজো বারে বারে পিছু ডাকছে সেই মধুর ক্ষণ।
তুমি কি আর আসবে না আমার জীবনে?
কি করে থাকবো ভালো বন্ধু তোমা বিহনে?






