আজিজুন নাহার আঁখি

আমার হৃদয় জুড়ে চলে
তোমার আনাগোনা,
যেথায় খুশি সেথায় যাও
মেলে রঙিন ডানা।

থাকো তুমি বহুদূরে
আমায় একা ফেলে,
মনেতে যে লাগে ব্যথা
তোমাকে না পেলে।

তুমিহীনা ঘুম আসে না
সারা নিশী জাগি
হৃদয়ে করে চিনচিন
বন্ধু তোমার লাগি।

নয়ন জলে বুক ভেসে যায়
মুখখানি হয় মলিন
তোমায় দেখার আশে হৃদে
বাজে খুশীর বীণ।

ছুঁয়ে দেখতে পাই না তোমায়
দেখি মোবাইল ফোনে,
সে দেখাতে সাধ মিটে না
জল আসে নয়ন কোণে।

তোমার আমার মাঝে এখন
যোজন যোজন দূর,
ভার্চ্যুয়ালে দেখে হৃদে
বাজে করুন সুর।

পথ চেয়ে আছি বসে
তোমার ফেরার আশায়,
ফিরে যখন আসবে সখা
ভরাবো ভালোবাসায়।

পথ চেয়ে রইবো আমি
নাইবা তুমি এলে,
ভুলবো নাতো আমি তোমায়
তুমি ভুলে গেলে।

Leave a Comment