তোমারি বিহনে কিভাবে রহিব এ ধরায়?
দিবস রজনী কাটিতে চাহে না
ও প্রাণসখা, দেখা দাও আমায়।
কাজেতে বসে না মন বিরহ ব্যাথায়
কতকাল রহিব আমি পথ চেয়ে?
ও প্রাণসখা, দেখা দাও আমায়।
প্রেমের অনলে অঙ্গার হয়েছে মোর হৃদয়
দহন জ্বালা নাহি মোর জুড়ায়
ও প্রাণসখা, দেখা দাও আমায়।
নিশীথ জাগিয়া থাকি হে তোমারি অপেক্ষায়
দু’ চোখে তন্দ্রা নাহি আসে মোর
ও প্রাণসখা, দেখা দাও আমায়।
প্রেম বিরহের মালা পড়েছি মোর গলায়
যা কন্টক হার হয়ে শোভা পায়
ও প্রাণসখা, দেখা দাও আমায়।
প্রেমার অমৃত সুধা পান করিতে চাই
দূরে দূরে থেকো না আর
ও প্রাণসখা, দেখা দাও আমায়।
যেথায় রহিবে তুমি,তোমাতে থাকিব সদাই
অন্তরালে যেও না তুমি আর
ও প্রাণসখা, দেখা দাও আমায়।
মরণ আসিয়া নিয়ে যাবে একদিন আমায়
তোমাকে দেখার যে অনেক বাসনা
ও প্রাণসখা, দেখা দাও আমায়, দেখা দাও আমায়।






