আজিজুন নাহার আঁখি

ভালোবেসে আমায় তুমি করলে কেনো পর?
তোমাহীনা থাকতে গিয়ে হৃদে উঠলো তুমুল ঝড়
ছেড়েই যদি যাবে তুমি কেনো বাঁধলে সুখের ঘর?
ভালোবাসার ছোঁয়া দিয়ে কেনো বলছো আমায় সর?

তোমার লাগি ছাড়লাম আমি নিজের ঘর বাড়ি
মিষ্টি মধুর কথার ছলে আমার মনটা নিলে কাড়ি,
তোমার মাঝেই বিলীন ছিলাম, নেইনি কভু আড়ি
তবু্ও তুমি কিসের লাগি গেলে আমায় ছাড়ি?

দিয়েছিলে কথা আমায় বাসবে ভালো শুধু জীবন ভর
সেই কথা আজ ভুলে গিয়ে সত্যিই করলে আমায় পর।

Leave a Comment