শিশির ভেজা স্নিগ্ধ ভোরে তোমাকে চাই
পূব আকাশের রবির উজ্জ্বলতায় তোমাকে চাই
পরন্ত বিকেলের মিষ্টি সমীরণে তোমাকে চাই
গোধূলি লগ্নে আলো-ছায়ার সৌন্দর্য্যে তোমাকে চাই।
সাঁঝের সময় জোনাকের মিটিমিটি জ্বলায় তোমাকে চাই
রাতের আকাশে তারাদের সাথে তোমাকে চাই
ভরা পূর্ণিমায় রূপোলি জোছনায় তোমাকে চাই
অমাবস্যার কালো আঁধারে তোমাকে চাই।
নীল আকাশের সাদা মেঘের ভেলায় তোমাকে চাই
রামধনুর সাত রঙে তোমাকে চাই
ঝরো ঝরো বাদল ধারায় তোমাকে চাই
নদীর ধারে শুভ্র কাশবনে তোমাকে চাই।
সাগরের নীল ঢেউয়ের দোলায় তোমাকে চাই
পাহাড়ী ঝর্ণার সুমধুর ছন্দে তোমাকে চাই
পদ্ম ফোঁটা ঝিলের জলে তোমাকে চাই
ফুল আর ভ্রমরের মহা সন্ধিক্ষণে তোমাকে চাই।
আমার অবিরাম পথচলায় তোমাকে চাই
আমার সকল ভালো লাগায় মন্দ লাগায় তোমাকে চাই
প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে চাই শুধু তোমাকে চাই।






