কার লাগি কান্দোরে মন
সারা নিশী ধরে,
সে তো চলে গেছে
অনেক দূরে সরে।
কার আশায় বসে আছো
শানবাঁধানো পুকুর ঘাটে,
সে তো আর ফিরবে না
সূর্য গেলেও পাটে।
কার কথনে বিশ্বাস করে
দিয়েছো সব ঢেলে,
তোমার সকল চাওয়ায় যে
আগুন দিয়েছে জ্বেলে।
কার ভালোবাসায় অন্ধ হয়ে
নিজেকে করেছো বিলীন,
সে তো তোমায় দিয়েছে ফাঁকি
করেছে তোমায় মলিন।
কার বিহনে ব্যাকুল হয়ে
কাঁদছো দিবা নিশী,
সে আজ পরের ঘরে
কভু বলবেনা ফিরে আসি।
কার বিরহে সবাইকে ছেড়ে
রয়েছো তুমি একা,
ভালোবাসার অভিনয় করে
দিয়েছে তোমায় ছ্যাঁকা।
কার জন্যে আল্লাহর কাছে
দুহাত তুলে করো প্রার্থনা,
সে তো তোমায় দেয়নি মূল্য
দিয়েছে শুধু যন্ত্রণা।






