আজিজুন নাহার আঁখি

বছরের শুরুতে ছিল নানা রকমের আয়োজন
শেষ বেলাতে দেখি কতো সংযোজন আর বিয়োজন,
বর্ষ শেষে আছে যতো দুঃখ, কষ্ট, গ্লানি
নববর্ষের আগমনে সবই ভুলতে হবে জানি।

সারা বছর কেটেছে নানা রকম উদ্বেগে
স্বজন হারানো ব্যাথা বেদনার করুন আবেগে,
কতোজন হারালো প্রাণ এই সুন্দর ভূবনে
কখনো ভাবিনি এ কঠিন সময় আসবে জীবনে।

শিক্ষা প্রতিষ্ঠানে ঝুলছে তালা নেই কোনো শোরগোল
শিক্ষার্থীরা রয়েছে ঘরেতে মুখে নেই খুশির বোল,
বছরের যতো পাপ পঙ্কিলতা যতো ধূলো বালি
দূর হয়ে যাক সবই রঙ্গিন হোক অলগলি।

দিলাম যতো ব্যাথা বেদনার সবই জলাঞ্জলি
ভালোকে রাখি মনে মন্দকে সবাই ভুলি,
তোমার কাছে করুনা যাচি হে দয়াময় প্রভু
আর কোনো তাণ্ডবে যেনো বিচলিত না হই কভু।

তুমি সহায় তুমি অসীম হে মহান অধিপতি
ক্ষমা করো মোদের পাই যেনো চলার গতি,
সকল বিষাদ ভুলে আছি অনাবিল সুখের আশে
বিপদে মোদের রক্ষা করো থেকো মোদের পাশে।

Leave a Comment