আজিজুন নাহার আঁখি

তুমি রবে অনুভবে
কথা হবে খুব নিরবে,
তুমি হীনা মোর হৃদয়
বুঝি চির যাতনাময়।

যবে তুমি যাবে যেথা
পাবে দেখো মোরে সেথা,
যদি তুমি বাসো ভালো
জ্বলবে আমার হৃদে আলো।

দুঃখ আছে যতো ঢালো
মনটা করে ততো কালো,
বাজলে হৃদে কষ্টের বীণ
বুকটা করে নিত্য চিনচিন।

ভালোবেসে তনুমনে
অনুভবে প্রতিক্ষণে,
তারা ভরা স্নিগ্ধ রাতে
থেকো তুমি আমার সাথে।

হাসনাহেনার মিষ্টি সুবাসে
রাখবো ধরে ওই আবেশে,
আমার মনটা যদি হারায়
তোমার সে আদুরে মায়ায়।

আমার নয়নে রাখলে নয়ন
হবে না আর শব্দ চয়ন,
আমার হাতটি ধরো যদি
চলবো আমি নিরবধি।

কতো রাগে অনুরাগে
তবু তোমায় ভালোলাগে,
থাকো যদি আমার পাশে
নয়নযুগল সুখে হাসে।

Leave a Comment