আজিজুন নাহার আঁখি

সকল মাসের সেরা মাস
এই মাহে রমজান,
এই মাসেতে নাযিল হয়েছিলো
পবিত্র আল-কোরআন।

তিন ভাগে ভাগ হয়েছে
রহমত,মাগফেরাত, নাজাত
রোযা রাখি তারাবীহ পড়ি
দেই যেন যাকাত।

হিংসা বিদ্বেষ সব ভুলে
পরকে করি আপন,
কাউকে কিছু দান করলে
রাখি তা গোপন।

দৃঢ় মনে কোরআন পড়ি
ব্যস্ত থাকি ইবাদতে,
সকল কাজের পুরষ্কার পাই
যেন মোরা আখিরাতে।

মাহে রমজানের অনেক গুণ
সকলে তা জানি,
পাপ হতে বিরত থেকে
আল্লাহর হুকুম মানি।

তুমি রহিম তুমি রহমান
হে মহান প্রভু,
তোমার আদেশ পালনে যেন
করিনা ভুল কভু।

Leave a Comment