গ্রীষ্মের খরতাপ দূরে ঠেলে
আজি এলো বর্ষার প্রথম লগন,
অঝোরে ঝরছে বারিধারা
প্রকৃতিতে লাগলো শিহরণ।
বাদলের রিমঝিম ছন্দে
ব্যাকুল হলো তনুমন,
বৃক্ষরাজি ভিজে একাকার
দোলা দেয় মিষ্টি সমীরণ।
হৃদয়ের যতো ব্যাথা বেদনা
আজ সব যাব ভুলি,
বর্ষাকে বরণ করতে
কদমফুল নিব হাতে তুলি।
গ্রীষ্মের খরতাপে তৃষিত হৃদয়
ছিলো বাদলের অপেক্ষায়,
সৃষ্টিকর্তার অপার মহিমা
অঝোরে ঝরছে বারি এ ধরায়।
বাতায়ন খুলে বসেছিলাম
কখন ঝরবে বাদলধারা,
ভিজবে মোর তনুমন
বারির ছোঁয়ায় হয়ে আত্মহারা।
প্রকৃতি আজ তৃষ্ণা মেটালো
বাদলের অমৃত সূধা পানে,
মুখরিত হলো চারিপাশ
বৃষ্টির সুমধুর গানে।






