আকাশ নীলিমায় কালো মেঘের ঘনঘটা
হুংকারে ডাকছে দেয়া গর্জনে,
চারিদিক ঘন কালো আঁধারাচ্ছন্ন
ঝিরিঝিরি বইছে পূবাল হাওয়া।
তৃষীত প্রকৃতি বাদলের অপেক্ষায় দাঁড়িয়ে
এক্ষুণি নামবে বুঝি সুশীতল বারিধারা
ভিজিয়ে দিবে বিস্তীর্ণ সবুজ প্রান্তর।
ঠিক খানিক পরেই নামলো বারি রিমঝিম শব্দে
আকুল হলো তনুমন বৃষ্টির সমধুর ছন্দে,
তৃষীত প্রকৃতি সিক্ত হলো অমৃত সূধা পানে।
বাতায়ন খুলে বসে আছি তোমার আশে
এমন দিনে কি করে থাকি তোমা হীনে?
কতোদিন ভিজিনি তোমার সাথে
দেখিনি বৃষ্টিস্নাত তোমার অবয়ব।
জানি তুমি রয়েছো যোজন যোজন দূরে
তবুও তৃষীত হৃদয় তোমাকে চায় বারে বারে,
আমার যে খুব ইচ্ছে করছে
মিশে যাই তোমাতে বাদলের সাথে।
তুমি কি কভু আসবে আমার দ্বারে?
আমার তৃষীত হৃদয় কি সিক্ত হবে ?






