তুমি আমার ভালোবাসা
আল্লাহর সেরা দান,
তোমার সুখে আমি সুখী
খুশিতে ভরে মনপ্রাণ।
মনেতে বাজে সুখের বীণ
যদি বলো ভালোবাসি,
তোমাতে আমি হয়েছি বিলীন
তোমার কথনে হাসি।
কতো যে তোমায় ভালোবাসি
জানো না প্রাণসখা,
মনেতে অনল জ্বলে
যদি না পাই তোমার দেখা।
তুমি আমার জীবন প্রদীপ
আমার বাঁচার আশা,
আমার নয়নে নয়ন রেখে
বুঝে নিও তার ভাষা।
স্বর্গ থেকে আসে প্রেম
স্বর্গে যায় চলে,
ছেড়ে যেওনা বন্ধু তুমি
ভালোবাসার কথা বলে।
ভালোবেসে মোরে করেছো ঋণী
তুমি জীবন মরণ
তোমার জন্যে ছাড়তে পারি
নিজের আপনজন।






