আজিজুন নাহার আঁখি

যতই আঘাত দাওনা তুমি
ভুলতে পারিনা তোমায়,
তোমার দেয়া সব স্মৃতি
ক্ষণে ক্ষণে কাঁদায়।

নিজের বলে রাখিনি কিছু
দিয়েছিলাম সব সপে,
দিবানিশি পার করতাম শুধু
নামটি তোমার জপে।

তোমার সব চাওয়া পাওয়া
নিয়েছিলাম মাথায় তুলে,
ফেলে আসা দিনের কথা
পারিনি যেতে ভুলে।

কোথা থেকে কি যে হলো
বুঝতে পারিনি কিছু,
হটাৎ করে চলে গেলে
দুঃখ নিলো পিছু।

ভালোবাসার মিথ্যে জালে
তখন পরেছিলাম বাঁধা,
ভালো মন্দ কিছুই বুঝিনি
সবই যেনো গোলকধাঁধা।

ভালো যদি না-ই বাসবে
কেনো করেছিলে আপন?
তোমাকে হারিয়ে পাগল আমি
হৃদয়ে লেগেছে কাঁপন।

বাইরে থেকে যায়না বোঝা
হৃদয় গহীনে দহন,
আপন মানুষ পর হলে
যায় কি তা সহন?

যোজন যোজন দূরে থেকেও
রয়েছি তোমাতেই আমি,
তুমি যে কতো আপন
জানে শুধু অন্তর্যামী।

তোমার পরে মিনতি আমার
কাউকে দিও না ব্যথা,
একদিন ঠিক পরবে মনে
আমার সকল কথা।

Leave a Comment