মাটিও কিন্তু আকাশকে স্পর্শ করার স্বপ্ন দেখে
অধীর আগ্রহে অপেক্ষা করে আকাশের গায়ে হাত বুলাতে
আর ঐ দূরের আকাশ মাটির এই স্বপ্ন পুরণে
নিজেও মাটিকে আলিঙ্গন করতে চায়।
তাইতো মাটির স্বপ্ন পূরণে আকাশের বুকে ভেসে বেড়ানো
মেঘে মেঘে বিদ্যুত চমকায়,বজ্রপাত হয়
বৃষ্টি হয়ে ঝরে পড়ে মৃত্তিকায়।
আকাশ নিজে এসে আলিঙ্গন করতে পারে না
কিন্তু তার বুক চিরে বাদল ধারায় মাটিকে সিক্ত করে।
আর মাটি হাত বাড়িয়ে আকাশের নাগাল পায়না ঠিকই
কিন্তু তার বুকে যে বারি পাত হয়
নদী বা জলাশয়ে গিয়ে মিলেমিশে একাকার হয়
একটা সময় সেই জলও বাষ্পে পরিণত হয়ে আকাশে মিশে
আকাশ আর মাটির মধ্যে যেনো এক অদৃশ্য সূতোর বাঁধন।
তাদের মতো অদৃশ্য সূতোর টান মানুষের মাঝেও আছে
দুইজন মানুষ দুই মেরুতে অবস্থান করলেও
হৃদয়ে হৃদয়ে মাখামাখি হয় অবিরত,
না হোক চোখের দেখা,না হোক ছুঁয়ে দেখা
না হোক পাশাপাশি পথচলা, না হোক হাতে হাত রাখা
না হোক উষ্ণ আলিঙ্গন , না হোক একসাথে বসবাস
না হোক মোবাইলে প্রতিদিন কথা বলা,
তারপরও এক অদৃশ্য সম্পর্কে কেউ কেউ বাঁধা পড়ে।
মায়ায় জড়িয়ে রাখে দু’জন দুজনকে
দেখা না করলেও কথা না বললেও
মায়া কিন্তু একটুও কমেনা,
আকাশ আর মাটির যে অদৃশ্য বন্ধন
যা কেউ ছিঁড়তে পারে না, পারবে না।
কেননা তাদের মধ্যে বিশ্বাস আছে
মাটি জানে তার খড়ায় আকাশ বারি ঝরাবে
আকাশও জানে মাটি সিক্ত হয়ে জলকণা ফেরত পাঠাবে
তাদের মধ্যে কতো দুরত্ব কিন্তু মায়ায় জড়িয়ে আছে
তেমনি কিছু কিছু মানুষের মাঝেও
এমন অদৃশ্য সূতোর টান আছে যা ছেঁড়া যায় না
সুতোর এক প্রান্তের জন সুতো টানলে
অপর প্রান্তেও টান লাগে,সেও অনুভব করে
এই মায়াময় অদৃশ্য বন্ধন যেনো আলগা না হয়
ভালোলাগায় ভালোবাসায় টিকে থাকুক এমন
অদৃশ্য সূতোর টানে কাছে আসা আপনজন।






