নীল যে তোমার প্রিয়
সে তো আমি জানি,
তাইতো আজ নীল চুড়িতে
ভরিয়েছি হাত দু’খানি।
তোমার দেয়া নীল শাড়ি
জড়িয়েছি মোর অঙ্গে,
নীল পাহাড়ে উঠবো যখন
থেকো আমার সঙ্গে।
নীল সাগরে ভাসবো দুজন
নীল ঢেউয়ে চড়ে,
নীল জলে ডুব দিব
তোমার হাতটি ধরে।
আমার জন্যে আনবে যখন
নীল পদ্ম খুঁজে,
দীঘল কালো চুলে তখন
ঐ পদ্ম দিব গুজে।
নীল জোছনায় করবো স্নান
নীলে যাব মিশে,
নীল চাদরে দুঃখ ঢেকে
রবো নীলের দেশে।






